প্রার্থী হয়ে চণ্ডীপুরের মানুষের জন্য কি বার্তা দিলেন সোহম
দি নিউজ লায়নঃ চণ্ডীপুরের প্রার্থী হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন নাম ঘোষণার পর তি্নি বলেন, প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর প্রচণ্ড উত্তেজিত আমি। তবে মনে বল রয়েছে। সাহস এসেছে। নন্দীগ্রামের পাশেই চণ্ডীপুর। আর নন্দীগ্রামের আসনে লড়ছেন মমতা। নেত্রীকে পাশে পেয়ে সাহস এসেছে বলে জানান অভিনেতা।
পাশাপাশি তিনি আরও বলেন, চণ্ডীপুরের মানুষকে অনেক ভালবাসা। তৃণমূলের একজন সৈনিক হিসেবে কাজ করবেন তিনি। কাজ করবেন চণ্ডীপুরের মানুষের কাছে গিয়ে, তাঁদের ঘরের ছেলে হয়েই।
এছাড়াও সোহম বলেন, 'কিছুদিন আগে দলের বেশকিছু কাজের জন্য আমাকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানে গিয়ে বুঝতে পারি, পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছেন।' শুধু তাই নয়, সাধারণ মানুষ শুভেন্দুকে 'বিশ্বাসঘাতক' বলছেন। মানুষ এর যোগ্য জবাব দেবেন।

Post a Comment